চট্টগ্রামে করোনায় নতুন ৮৮ জন সংক্রমিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার
চট্টগ্রামে করোনায় নতুন ৮৮ জন সংক্রমিত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন ৮৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৭ দশমিক ৫৩ শতাংশ। এ সময়ে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, নগরীর ছয়টি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ১৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৮৮ জনের মধ্যে শহরের বাসিন্দা ৭৭ জন এবং চার উপজেলার ১১ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ৬ জন হাটহাজারীতে। এছাড়া, আনোয়ারা ও ফটিকছড়িতে ২ জন করে এবং সীতাকু-ে ১ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ৩২ হাজার ১২ জন। এর মধ্যে মহানগর এলাকার ২৪ হাজার ৯১১ জন এবং বিভিন্ন উপজেলার ৭ হাজার ১০১ জন।
এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। মোট মৃতের সংখ্যা ৩৬৬ জনই রয়েছে। তবে, এ ক্ষেত্রে সিভিল সার্জন কার্যালয় সংশোধন করে জানিয়েছে, করোনায় মৃতদের মধ্যে মহানগর এলাকার বাসিন্দা ২৬৬ জন এবং গ্রামের ১০০ জন। আগের দিনের রিপোর্টেও ২৬২ জন মহানগর এলাকার এবং ১০৪ জন বিভিন্ন উপজেলার বলে উল্লেখ করা হয়েছিল। গতকাল সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছেন ৩৯ জন। এতে আরোগ্য লাভকারীর সংখ্যা বেড়ে এখন ৩০ হাজার ৫৯ জনে উন্নীত হলো। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৪৪ জন এবং হোম আইসোলেশনে সুস্থ্যতার পর ছাড়পত্র পান ২৬ হাজার ১৫ জন। হোম কোয়ারেন্টাইনে গতকাল যুক্ত হন ১৫ জন ও ছাড়পত্র পান ৪০ জন। বর্তমানে ১ হাজার ৪২৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
ল্যাবভিত্তিক রিপোর্টে জানা যায়, গতকাল সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে। এখানে ৪৭১ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব মিলে। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৮ জন জীবাণুবাহক চিহ্নিত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৫টি নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে সংক্রমণের প্রমাণ মেলে।
নগরীর বেসরকারি তিন ল্যাবরেটরির মধ্যে ইম্পেরিয়াল হাসপাতাল ও শেভরনে ৮৪টি করে এবং মা ও শিশু হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষা হয়। এতে যথাক্রমে ১৩, ১৪ ও ৫টি নমুনায় ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
এদিন চট্টগ্রামের ১৪৪ জনের নমুনা পাঠানো হয় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে। পরীক্ষায় সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।
তবে, ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল কোনো নমুনা পরীক্ষা হয়নি।
রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ল্যাবভিত্তিক সংক্রমণ হার ছিল চমেকে ৪ দশমিক ৪৬, বিআইটিআইডি’তে ৩ দশমিক ০৫ শতাংশ, চবি’তে ২৫ দশমিক ৭১, ইম্পেরিয়াল হাসপাতালে ১৫ দশমিক ৪৮ শতাংশ, শেভরনে ১৬ দশশিক ৬৭ এবং মা ও শিশু হাসপাতালে ২৭ দশমিক ৭৮ শতাংশ।
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক









