ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২১:০৪:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৬ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৩ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক শূন্য ৭৬ শতাংশ। এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে নতুন কারোর মৃত্যু হয়নি।

রোববার (১১ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের সাতটি ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্তরা সবাই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৩৭০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান