চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
বন্দন নগরী চট্টগ্রাম
বন্দন নগরী চট্টগ্রামে প্রথমবারের মত করোনা রোগী শনাক্ত হলো। নগরীর দামপাড়া এলাকার এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই রোগীর বয়স ৬৭ বছর।
আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন একজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষার পর লোকটি ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হই আমরা। তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।’
সিভিল সার্জন আরও বলেন, ‘করোনা আক্রান্ত ব্যক্তির তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করেছি। তিনি কীভাবে ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা আমরা বের করার চেষ্টা করছি।’
চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, ‘ ওই ব্যক্তির মেয়ে ১২ মার্চ সৌদি আরব থেকে ওমরাহ পালন শেষ করে দেশে ফেরেন। যদিও তার মেয়ে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন, তবুও ধারণা করছি মেয়ের মাধ্যমে তিনি আক্রান্ত হতে পারেন।’
পুলিশ ওই রোগীর বাড়ি লকডাউন করে দিয়েছে বলেও জানান চট্টগ্রাম জেলা প্রশাসক।
খোঁজ নিয়ে জানা যায়, অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার আক্রান্ত রোগী চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। আজ সন্ধ্যায় তার নমুনা পরীক্ষা হওয়ার পর করোনাভাইরাসের অস্তিত্ব মেলে।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, ওই রোগীর বয়স ৬৭ বছর। বৃহস্পতিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার সময় বিদেশফেরত কারোর সংস্পর্শে তিনি এসেছেন কিনা চিকিৎসকেরা জানতে চেয়েছিলেন। রোগী ‘না’ সূচক জবাব দিয়েছিলেন।
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত







