চট্টগ্রামে প্রথম করোনা রোগী, হাসপাতালের ২১ স্টাফ কোয়ারেন্টিনে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার
চট্টগ্রামে প্রথম করোনা রোগী, হাসপাতালের ২১ স্টাফ কোয়ারেন্টিনে
চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৭০ বছর বয়সী ওই নারী সম্প্রতি সৌদি আরব থেকে ওমরা হজ শেষ করে কক্সবাজারের চকরিয়ায় ফেরেন। আজ মঙ্গলবার দুপুরে তার নমুনা পরীক্ষার ফলাফল পৌঁছলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ১০ জন চিকিৎসক, ৮ জন নার্স ও তিনজন ক্লিনারকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে।
জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত ওই নারী চকরিয়া উপজেলার খুটাখালী দক্ষিণ পাড়ার মরহুম রশিদ আহমদের স্ত্রী। তিনি সৌদি আরবে ওমরা হজ পালন শেষে ১৩ মার্চ দেশে ফিরেন। এরপর তিনি কক্সবাজার সদরের পশ্চিম পাহাড়তলির বাসা ও পরে চকরিয়ার খুটাখালীর বাড়িতে অবস্থান করেন।
গত বুধবার জ্বর, কাশি, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হন। গত রোববার করোনাভাইরাসের পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়। ওই নমুনা পরীক্ষার পর আজ তিনি করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হন।
ওই পরীক্ষার ফলাফল আজ দুপুরে কক্সবাজার হাসপাতালে পৌঁছানোর পর আক্রান্ত ব্যক্তিকে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকার করোনাভাইরাসের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।
এ ছাড়া হাসপাতালের ২১ জন স্টাফকে কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শাহিন আবদুর রহমান চৌধুরী।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী









