ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৭:১৪:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫% কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা

চট্টগ্রামে প্রথম টিকা নিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দিয়েই চট্টগ্রাম নগরের দুটি কেন্দ্র ও ১৪ উপজেলায় করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় নিজেই টিকা নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী।

শিক্ষা উপমন্ত্রীর টিকাগ্রহণের পরপর দায়িত্বশীল বেশ কয়েকজন কর্মকর্তা ও রাজনীতিক টিকা নেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) করোনা টিকাদান কমিটির সদস্য সচিব ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

এই তালিকায় রয়েছেন- সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি প্রমুখ। দায়িত্বশীলদের টিকাগ্রহণের পর চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ অগ্রাধিকার তালিকাভুক্তরাও টিকা পাবেন।

চট্টগ্রাম এক লাখ ৫৪ হাজার টিকা বরাদ্দ দেয়া হয়েছে। আজ চমেক হাসাপাতালে স্বাস্থ্যকর্মী ও ৫৫ বছরের বেশি বয়সী যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের টিকা দেয়া হচ্ছে । ১০টি বুথে এ কার্যক্রম চলছে। এদিন জেনারেল হাসপাতালেও ছোট পরিসরে টিকা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে নেভি হাসপাতালসহ বাকি ১৩টি কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হবে।

-জেডসি