চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া রোগী, নতুন আক্রান্ত ১১০
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৭ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ১১০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জেলার ১৫ উপজেলায় ৯১ জন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছেন।
এর আগে শুক্রবার (২ সেপ্টেম্বর) তার আগের ২৪ ঘণ্টায় জেলায় ৮৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
শনিবার (৩ সেপ্টম্বর) বিআইটিআইডির সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ ঢাকা পোস্টকে বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালটিতে সর্বমোট ভর্তি আছেন ৪৬ জন রোগী।
তিনি আরও বলেন, হাসপাতালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গা থেকে রোগী আসছে।
সবাইকে পানি ফুটিয়ে পান করার অনুরোধ জানিয়ে ডা. মো. মামুনুর রশীদ বলেন, খাবারের আগে সবাইকে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে, শৌচাগার থেকে এসে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। পানি ব্যবহারে হাইজিন থাকতে হবে। বাইরের পচা বাসি খাবার খাওয়া যাবে না।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৯১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আর ৭৬ জন সুস্থ হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মীরসরাইয়ে ৬, সীতাকুণ্ড ও সন্দ্বীপে ৪ জন করে, ফটিকছড়িতে ৩ জন, হাটহাজারীতে ৫ জন, রাউজানে ৩, রাঙ্গুনিয়ায় ১০ জন, বোয়ালখালীতে ১৬ জন, আনোয়ারায় ১২ জন, পটিয়ায় ১০ জন ও বাঁশাখালীতে ৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া চন্দনাইশ ও সাতকানিয়ায় ৪ জন করে ও লোহাগাড়ায় ৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
গত মার্চ মাসের মাঝামাঝি সময়ের পর রাজধানী ঢাকায় ডায়রিয়ার ব্যাপক প্রকোপ দেখা দেয়। সে সময় কয়েকদিন গড়ে রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) এক হাজারের মতো রোগী ভর্তি হয়। পরে রোগ নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় দুই দফায় কলোরা টিকা খাওয়ানো হয়।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও



