ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৮:৪৭:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

চট্টগ্রামে ভাড়া বাড়িতে মা-মেয়ে খুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:১৮ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, হোসনে আরা ও মেয়ে পারভিন। পুলিশের ধারণা, তাদের খুন করা হয়েছে।

 

ঘটনাস্থলে থাকা ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকালে পাঠানটুলী গায়েবী মসজিদ এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

তিনি বলেন, এ পর্যন্ত যা জেনেছি, তাতে মনে হচ্ছে পারভিনের স্বামী আব্দুল মতিন স্ত্রী-শ্বাশুড়িকে গলাটিপে হত্যা করেছে। আমরা এসে বাড়ির পৃথক দুই কক্ষে দুইজনের মরদেহ পেয়েছি। ঘটনার পর থেকে মতিন পলাতক রয়েছে।

 

তিনি আরও বলেন, স্থানীয়রা জানিয়েছে মতিন পেশায় রিকশাচালক। মাত্র ১০ মাস আগে তার সঙ্গে পারভিনের বিয়ে হয়।