ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১:৩৮:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

চট্টগ্রামে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৪৩ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার

চট্টগ্রাম শহরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে শিশু মরিয়মের (০৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ শুক্রবার ভোররাতে স্থানীয় একটি মাছের প্রজেক্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরিয়ম কক্সবাজারের উখিয়া এলাকার মফিজুর রহমানের সন্তান।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) নোবেল চাকমা জানান, বৃহস্পতিবার দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় মরিয়ম। শুক্রবার ভোররাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

মরিয়মের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।