চট্টগ্রামে শিশুসহ ২২৯ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৩০ মে ২০২০ শনিবার
চট্টগ্রামে শিশুসহ ২২৯ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করে ডাক্তার, পুলিশ ও চারদিনের শিশুসহ একদিনে আরও ২২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ১৮৫ জন ও উপজেলা পর্যায়ে ৪৪ জন রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে ২ হাজার ৪২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত চট্টগ্রামের তিনটি ও কক্সবাজারের একটি ল্যাবে এসব করোনা রোগী শনাক্ত হয়।
তিনি জানান, বৃহস্পতিবার রাত পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৪৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৩৯ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ১৩২ জন আছেন। বাকি ৭ জন বিভিন্ন উপজেলার।
এদিকে নতুন শনাক্তদের মধ্যে চারদিন বয়সী এক নবজাতক রয়েছে। গত ২৪ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা রোগী এই নারী শিশুটির জন্ম দেন। বৃহস্পতিবার চমেক ল্যাবে চারদিন বয়সি নবজাতকটির করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার রাত পর্যন্ত চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ৮৪ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম নগরের ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে বৃহস্পতিবার রাত পর্যন্ত ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জন নগরের ও ২৫ জন বিভিন্ন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ২২ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জানিয়েছেন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নতুন শনাক্ত ৪৪ জনের মধ্যে লোহাগাড়ার ৭ জন, সাতকানিয়ার ৫ জন, পটিয়ার ১ জন, বোয়ালখালীর ২ জন, রাউজানের ২ জন, হাটহাজারীর ২৬ ও সীতাকুন্ডের ১ জন আছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত ২ হাজার ৪২৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন ৬৭ জন। সুস্থ হয়েছেন ১৯৭ জন।
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত







