ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৪:৫১:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

চট্টগ্রামে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:২৫ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার

চট্টগ্রামের বাকলিয়ায় ইলহাম (১২) নামের এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে নগরীর বাকলিয়া থানার লায়লা ভবনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত ইলহাম ওই এলাকার মো. নাছিরের মেয়ে। সে নগরীর মেরন সান স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে করা হয়েছে তা এখনো জানা যায়নি।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ইলহামকে বাসায় রেখে আরেক সন্তানকে স্কুলে দিতে যান তার মা। পরে বাসায় ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।

 

তাৎক্ষণিকভাবে মেয়েকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।