ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৫:৫৫:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

চট্টগ্রামে হাতির আক্রমণে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার

চট্টগ্রামে হাতির আক্রমণে শিশুর মৃত্যু

চট্টগ্রামে হাতির আক্রমণে শিশুর মৃত্যু

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা পাহাড়ের পাশ্ববর্তী এলাকায় হাতির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মধ্যম করলডেঙ্গা গ্রামের বড়টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মোহাম্মদ আকিব। তার বয়স হয়েছিল ২ বছর। সে স্থানীয় বড়টিলা এলাকার শামশুল আলমের ছেলে।

বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল জানান, শিশু আকিব তার বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের ওরশের অনুষ্ঠান থেকে ফিরছিল। পথে হঠাৎ করে তারা হাতির আক্রমনের মুখে পড়ে। ঘটনাস্থলেই আকিবের মৃত্যু হয় এবং তার বাবা শামশুল আলম আহত হন।