ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ১৬:৫৫:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

চট্টগ্রামে ১৫ দিন পর করোনায় মৃত্যুশূন্য একটি দিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

চট্টগ্রামে ১৫ দিন পর করোনায় মৃত্যুশূন্য একটি দিন

চট্টগ্রামে ১৫ দিন পর করোনায় মৃত্যুশূন্য একটি দিন

টানা ১৫ দিন পর গতকাল করোনায় একটি মৃত্যুশূন্য দিন অতিবাহিত করলো চট্টগ্রাম। গত ১৫ দিনে ২৪ রোগীর মৃত্যু হয়। এদিন করোনায় আকান্ত নতুন ১২২ জন শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৮ দশমিক ৫২ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নগরীর সাতটি ল্যাবে ১ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন চিহ্নিত ১২২ জন বাহকের মধ্যে শহরের বাসিন্দা ১১০ জন এবং পাঁচ উপজেলার ১২ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৫ জন, বোয়ালখালীতে ৪ জন এবং ফটিকছড়ি, সীতাকুণ্ডু ও বাঁশখালীতে ১ জন করে রয়েছেন। ফলে জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ২৯ হাজার ৪৮৪ জন। এর মধ্যে শহরের ২২ হাজার ৭৫৪ জন ও গ্রামের ৬ হাজার ৭৩০ জন।

গতকাল চট্টগ্রামে করোনাক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ৩৫১ জনই রয়েছে। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ১৫১ জন। মোট আরোগ্য লাভকারীর সংখ্যা এখন ২৮ হাজার ৪৭১ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নেন ৩ হাজার ৮০৪ জন এবং হোম আইসোলেশেনে থেকে ২৪হাজার ৬৬৭ জন। হোম আইসোলেশনে নতুন যুক্ত হন ২৮ জন ও ছাড়পত্র নেন ২৮ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৩১৩ জন।

গত ৮ ডিসেম্বর চট্টগ্রামে সর্বশেষ মৃত্যুশূন্য দিন ছিল। ৯ ডিসেম্বর করোনাক্রান্ত ১ জনের মৃত্যু দিয়ে শুরু হওয়ার পর টানা ১৫ দিন এক বা একাধিক করোনারোগী মারা যান। এর মধ্যে গত ২১ ডিসেম্বর সর্বোচ্চ ৩ জন মারা যান।