চতুর্থ ধাপে কলেজে ভর্তির আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
কলেজ পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ বঞ্চিত শিক্ষার্থীদের চতুর্থ ধাপে অনলাইন আবেদন শুরু হয়েছে আজ থেকে। এসময় যারা কলেজ পরিবর্তন করতে চায় তারাও বোর্ডে কলেজ বাতিল করে পুনরায় আবেদন করতে পারবেন। ঢাকা শিক্ষাবোর্ড এ তথ্য জানিয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, যারা আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি তাদের জন্য চতুর্থ ধাপে অনলাইন আবেদন করার সুযোগ দেয়া হচ্ছে। শিক্ষার্থীরা আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনলাইনে আবেদন করতে পারবেন। ২৮ ফেব্রুয়ারি যাচাই-বাছাই শেষে ১ মার্চ চতুর্থ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে। এরপর ২ ও ৩ মার্চ ভর্তি নিশ্চয়ন করতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা যায়, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এ পর্যন্ত সারাদেশে ১৫ লাখ ৬ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে তৃতীয় ধাপ পর্যন্ত ১৪ লাখ ৬৩ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন। আবেদন করেও সারাদেশে ভর্তির সুযোগ পাননি ৪৩ হাজার ৩৩০ জন শিক্ষার্থী । এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছে ১ হাজার ৩০০ জন।
জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরা কেন কলেজ থেকে বঞ্চিত হলো এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) তপন কুমার সরকার বাংলাদেশ জার্নালকে বলেন, অনেকে জিপিএ ৫ পেয়েছেন কিন্তু নম্বর ভাল নয়, আবার দেখা যাচ্ছে তারা সবাই ভাল কলেজগুলোতে আবেদন করেছেন। এসব কারণেই মূলত তারা কলেজে ভর্তির সুযোগ পাননি।
এসব শিক্ষার্থীদের বিষয়ে পরামর্শ হিসেবে বোর্ড চেয়ারম্যান বলেন, খুব ভাল ও মধ্যম পর্যায়ের কলেজগুলোতে আবেদন করলে অবশ্যই ভর্তির সুযোগ হবে। কারণ কোন শিক্ষার্থীই কলেজে ভর্তি থেকে বঞ্চিত হবে না।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


