ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২:০১:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

‘চন্দ্রমুখী’ হয়ে আসছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আবারও দক্ষিণী সিনেমায় দেখা মিলতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। এবার চন্দ্রমুখী হিসেবে দেখা যেতে পারে অভিনেত্রীকে। সিনেমায় অভিনয়ের কথা সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছেন কঙ্গনা। তবে চরিত্র নিয়ে তিনি নিজে এখনও পর্যন্ত কিছু জানাননি।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল সুপারহিট তামিল সিনেমা ‘চন্দ্রমুখী’। মনে করা হয়, সেই সিনেমার অনুপ্রেরণায় তৈরি অক্ষয় কুমার, বিদ্যা বালান অভিনীত ‘ভুল ভুলাইয়া’ সিনেমা। সম্প্রতি যার সিক্যুয়েলে অভিনয় করে প্রশংসা পেয়েছেন টাব্বু, কার্তিক আরিয়ান।

জানা গিয়েছে, ‘চন্দ্রমুখী’র সিক্যুয়েল তৈরি হতে চলেছে। আর তাতে পরিচালক পি. ভাসুর পরিচালনায় অভিনয় করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার রাঘব লরেন্স। তার সঙ্গেই এই ছবিতেই অভিনয় করতে চলেছেন কঙ্গনা।

ফের দক্ষিণী ছবিতে অভিনয় করার খবরটি নিজের ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করেন কঙ্গনা। আর তাতে লেখেন, “পরিচালক পি. ভাসুর সঙ্গে আরও একটি তামিল ছবিতে অভিনয় করতে পারা সৌভাগ্যের।”

উল্লেখ্য, এর আগে এ. এল. বিজয় পরিচালিত ‘থালাইভি’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা। তামিল ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেয়েছিল ছবিটি। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘চন্দ্রমুখী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী জ্যোতিকা।

আপাতত ‘এমারজেন্সি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত কঙ্গনা। অসমে ছবির বেশ কিছু অংশের শুটিং করছেন তারকা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনাও করেছেন কঙ্গনা।