ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৮:৫৫:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

চলচ্চিত্রে আসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫৮ এএম, ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার

বলিউডের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে এবার চলচ্চিত্রে আসছেন। আগামী জুলাইয়ে শ্রীদেবী কন্যা জাহ্নবী অভিনীত ‘ধড়ক’ চলচ্চিত্রটি। এ ছবিতে তার সাথে জুটি বাধছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুরের ছোট ভাই ঈশান খাত্তারের সঙ্গে। রোমান্টিক চলচ্চিত্র ‘ধড়ক’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে জাহ্নবীর।

 

‘ধড়ক’ ছবির প্রযোজক করণ জোহর। সম্প্রতি করণ এক টুইটার বার্তায় জানিয়েছেন, ছয় মাস হয়ে গেলো ‘ধড়ক’-এর। ২০১৮ সালের ২০ জুলাই এটি মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান এবং অভিনয়ে রয়েছেন জাহ্নবী ও ঈশান।

 

বহুল আলোচিত শ্রীদেবী-কন্যা জাহ্নবী চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করলেও শিশুশিল্পী হিসেবে ঈশানের অভিনয় শুরু হয় ২০০৫ সালে। এরপর, ২০১৬ সালে একটি নামহীন ছোট চরিত্রে অভিনয় করেন তিনি। মূলত চলচ্চিত্রে তার ‘অভিষেক’ হয় গত বছর মুক্তি পাওয়া মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এর মাধ্যমে।