চলতি বছর ৪৬ সাংবাদিক নিহত : আরএসএফ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩২ পিএম, ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
সাংবাদিকদের জন্য চলতি বছর (২০২১ সাল) কঠিনই কেটেছে। এ বছর দায়িত্বপালন করতে গিয়ে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন ৪৬ জন সাংবাদিক। সংখ্যার দিক থেকে এটি বিগত কয়েক বছরের তুলনায় কম হলেও আশাবাদী হওয়ার উপায় নেই। কারণ, একই সময়ে সাংবাদিকদের বন্দি হওয়ার সংখ্যা বেড়েছে অনেক বেশি। এ বছর সারা বিশ্বে অন্তত ৪৮৮ জন সাংবাদিককে কারাগারে ঢোকানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) নিজেদের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ৪৬ সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। অন্য বছরগুলোর তুলনায় এই সংখ্যা কম হওয়ার কারণ হিসেবে সিরিয়া, ইরাক ও ইয়েমেনের মতো দেশগুলোতে উত্তেজনা কমার কথা উল্লেখ করেছে আরএসএফ।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনটি জানিয়েছে, সাংবাদিক হত্যার দিক থেকে সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল মেক্সিকো। এ বছর সেখানে ৭ সাংবাদিককে হত্যা করা হয়েছে। এরপর আফগানিস্তানে মারা গেছেন ৬ সাংবাদিক। ইয়েমেন ও ভারতে ৪ জন করে সাংবাদিক হত্যার শিকার হয়েছেন।
আরএসএফের তথ্যমতে, চলতি বছর অন্তত ৬৫ সাংবাদিককে অপহরণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর বেশিরভাগ ঘটনাই ঘটেছে সিরিয়া, ইরাক ও ইয়েমেনে।
২০২১ সালে বিশ্বজুড়ে অন্তত ৪৮৮ জন সাংবাদিক কারাবন্দি হয়েছেন, যা ফ্রান্সভিত্তিক সংগঠনটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। অবশ্য এদের মধ্যে ১০৩ জন পেশাদার সাংবাদিক নন, তারা সোশ্যাল মিডিয়ায় মতামত প্রকাশের জন্য বন্দি হয়েছেন বলে জানানো হয়েছে।
এ বছর ক্যামেরা চালানোর জন্য জেলে গেছেন ২২ সাংবাদিক। আর নারী সাংবাদিকদের কারাগারে ঢোকানোর সংখ্যা বেড়েছে প্রায় এক-তৃতীয়াংশ।
আরএসএফের প্রতিবেদন অনুসারে, সাংবাদিক বন্দি করার ক্ষেত্রে সবার ওপরে চীন। দেশটি এ বছর অন্তত ১২৭ জন সাংবাদিককে কারাগারে ঢুকিয়েছে। এরপর মিয়ানমারে ৫৩ ও বেলারুশে ৩২ জন সাংবাদিক বন্দি হয়েছেন। সাংবাদিক নিপীড়কের এই তালিকায় নাম রয়েছে ভিয়েতনাম এবং সৌদি আরবেরও।
প্রতিবেদনে বলা হয়েছে, বিচারবহির্ভূত গ্রেফতারির উল্লেখযোগ্য উত্থানের জন্য মূলত তিনটি দেশ দায়ী, যাদের সরকারগুলো নাগরিকদের গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতি উদাসীন। এই পরিসংখ্যান গণমাধ্যমের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান হস্তক্ষেপেরই ইঙ্গিত দেয়।
সূত্র: ডয়েচে ভেলে
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




