ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:১৮:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

চলতি বছরে ফোল্ডেবল ফোনে চমক দেখাবে স্যামসাং

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চলতি বছর ফোল্ডেবল ফোনের চমক দেখবে স্যামসাংয়ের গ্যালাক্সি এফ ফোন। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম ইটিনিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, গ্যালাক্সি এফ ফোনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ।তবে ক্যামেরায় কত মেগাপিক্সেল ক্যামেরা থাকবে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

তবে ফোল্ডেবল ফোন গ্যালাক্সি এফ নিয়ে স্যামসাং কোন মন্তব্য করেনি।

এর আগে গত বছর সানফ্রান্সিসকোতে স্যামসাংয়ের ডেভেলপার সম্মেলনে দেখা মিলেছিল জনপ্রিয় ব্র্যান্ডটির ফোল্ডেবল ফোনের।

সেখানে স্যামসাং ইলেক্ট্রনিক্সের মোবাইল প্রোডাক্ট মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট জাস্টিন ডেনিসন ফোনটির কিছু ফিচার জানান। সেখান থেকে জানা যায়, ফোল্ডেবল ডিভাইসটি ভাঁজ করা অবস্থায় পকেটে রাখা যাবে। ভাঁজ অবস্থায় এটি ৪.৬ ইঞ্চি এবং তা মেলে ধরলে ৭ দশমিক ৪ ইঞ্চির ডিসপ্লেতে পরিণত হবে।

-জেডসি