চলতি মাসে দু’টি কালবৈশাখী ঝড়ের আশংকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪১ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
চলতি মাসে আরো দু’টি কালবৈশাখী ঝড়ের আশংকা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যার একটি হতে পারে এই মাসের ১৭ থেকে ২১ তারিখের মধ্যে যেকোনো সময়ে। অপরটি আঘাত হানার সম্ভাবনা রয়েছে মাসের শেষে। এছাড়াও পহেলা বৈশাখে রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসের পুরোটা জুড়েই আবহাওয়ার দ্বৈত আচরণ থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, এবার কালবৈশাখী অন্য বছরের তুলনায় কিছুটা আগেই শুরু হয়ে গেছে। তাছাড়া বিগত এক সপ্তাহের মধ্যে দু’টি ঝড় হয়ে যাওয়ার কারণেও এমনটা মনে করছেন অনেকে। তবে, আবহাওয়ার আচরণ স্বাভাবিকই আছে বলে মনে হয়।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এ মাসে প্রকৃতি দ্বৈত আচরণ করবে। এখন যেমন বৃষ্টি চলছে, সেটা থামলেই আবার তাপমাত্রা বেড়ে যাবে। আবার পাঁচ-ছয় দিন পর কালবৈশাখী ঝড় শুরু হবে। বৈশাখের পর প্রকৃতির বৈরিতা কিছুটা কমতে পারে। তখন সূর্যের তেজ অস্বাভাবিক হয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে।
তিনি আরো বলেছেন, এপ্রিলে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। তবে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা এই মাসে দক্ষিণাঞ্চলের তুলনায় শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিসের মতে, রংপুর ও রাজশাহীর কোথাও দাবদাহের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সে. হতে পারে।
আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকায় ১৩০ থেকে ১৬৫ মিলিমিটার, ময়মনসিংহে ১৩৫ থেকে ১৭৫ মিলিমিটার, চট্টগ্রামে ১৩০ থেকে ১৬৫ মিলিমিটার, সিলেটে ২৬৫ থেকে ৩৪০ মিলিমিটার, রাজশাহী ৭৫ থেকে ৯৫ মিলিমিটার, রংপুর ৮৫ থেকে ১১০ মিলিমিটার, খুলনায় ৬৫ থেকে ৯০ মিলিমিটার এবং বরিশালে এপ্রিল মাসে ১২০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ও ঢাকায় আগামী বারো ঘণ্টায় স্বল্পমাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









