চলন্ত ট্রেনেই প্রথম সন্তানের জন্ম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:০৬ পিএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার
বাপের বাড়িতে যাচ্ছিলেন সন্তানসম্ভবা মোস্তারি খাতুন৷ কিন্তু ট্রেনেই শুরু হয় প্রসব বেদনা৷ আপ বর্ধমান লোকালেই শিশুপুত্রের জন্ম দেন মা৷ পরে জিআরপি তাকে ওয়ালস হাসপাতালে ভর্তি করে৷ মা ও সদ্যোজাত দু’জনই সুস্থ রয়েছেন৷
মোস্তারি খাতুনের স্বামী মহম্মদ রইস৷ ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার বাঁকরার বাসিন্দা৷ ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় মোস্তারি বাবার বাড়ি৷ সন্তানসম্ভবা মোস্তারিকে ডাক্তার বলেছিলেন ডেলিভারি ডেট আসতে এখনও দিন পাঁচেক সময় বাকি৷ তাই স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন রইস৷
হাওড়া থেকে আপ বর্ধমান লোকালে ওঠেন এই দম্পতি৷ কিন্তু ট্রেন ছাড়তেই প্রসববেদনা শুরু হয় মোস্তারির৷ ভেবেছিলেন লিলুয়া নেমে পড়বেন৷ কিন্তু যে আসছে তাকে যে আর কোনওমতেই আটকে রাখা সম্ভব ছিল না মায়ের৷ অসহ্য যন্ত্রণায় ছটফট করছিলেন মোস্তারি৷
যতক্ষণে ট্রেন এসে শ্রীরামপুরে দাঁড়াল৷ ততক্ষণে মা কোলে পেয়ে যান ছেলেকে৷ মোস্তারি খাতুন ট্রেনের সিটেই জন্ম দিয়েছেন ফুটফুটে শিশুর৷ ট্রেন থেকে মা ও সদ্যোজাতকে নামিয়ে দেওয়া অবধি পাশে থেকেছেন সহযাত্রীরা৷ এরপরই খবর পেয়ে ছুটে আসে শ্রীরামপুর জিআরপির কর্মীরা৷
তারাই শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যান মা ও শিশুকে৷ ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দেন মা ও শিশু সুস্থ আছে৷ প্রথমবার বাবা হলেন রইস৷ পুরো ব্যাপারটায় তিনিও বেশ ঘাবড়েই গিয়েছিলেন৷ সব ঠিক আছে শুনে স্বস্তির হাসি বাবার মুখেও৷
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











