চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা, জানালা দিয়ে লাফিয়ে বাঁচলেন তরুণী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ এএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার
চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা, জানালা দিয়ে লাফিয়ে বাঁচলেন তরুণী
যাত্রীবাহী চলন্ত বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে চালক ও তার সহযোগিরা। এ সময় আতঙ্কে ওই কলেজ ছাত্রী বাসের জানালা দিয়ে লাফ দিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়েছেন। সিলেট থেকে সুনামগঞ্জের দিরাইয় যাওয়ার পথে এমন ঘটনা ঘটে।
শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। আহত ছাত্রী দিরাই পৌর শহরের বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টায় সিলেট থেকে দিরাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস দিরাইয়ের কর্ণগাও এলাকায় পৌঁছায়। সেখানে বাসের সব যাত্রী নেমে যান। এ সময় বাসে একমাত্র যাত্রী ছিলেন ওই কলেজ ছাত্রী। তাকে একা পেয়ে হেলপার ধর্ষণের চেষ্টা করেন।
ধর্ষণের শিকার হওয়া থেকে বাঁচতে ওই ছাত্রী বাসটির জানালা দিয়ে লাফ দিলে পাশ্ববর্তী খাদে পড়েন। এসময় তিনি মাথায় ও পায়ে প্রচণ্ড আঘাত পায়। পরে আশপাশের লোকজন তার চিৎকার শুনে এগিয়ে আসলে চালক ও হেলপার পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা খারাপ হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে থানায় নিয়ে যান।
এদিকে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে স্থানীয় লোকজন গতকাল সন্ধ্যায় রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন এবং বাস চালককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিদ্যুৎ রঞ্জন তালুকদার জানান, ওই ছাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে দিরাই থানার ওসি আশারফুল ইসলাম জানান, বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। যেহেতু বাসটিকে চিহ্নিত করা হয়েছে সেহেতু চালক ও হেলপারকেও সনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার