চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি বাসচালক শহীদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় করা মামলার প্রধান আসামি বাসচালক শহীদকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর ওই ধর্ষণচেষ্টার ঘটনায় মোট দুইজনকে গ্রেফতার করল আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শনিবার (০২ জানুয়ারি) ভোর ৬টায় ঢাকা থেকে সুনামগঞ্জ আসার পর পুরাতন বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো শহীদকে পুলিশের কাছে হস্তান্তর করেনি সিআইডি।
এর আগে গত সোমবার ভোরে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল যানটির চালকের সহকারী রশিদ আহমদকে। সেদিন সুনামগঞ্জের ছাতক উপজেলার বুড়াইগাঁও থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেফতার রশিদ আহমেদ দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গত শনিবার সন্ধ্যায় উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ওই ছাত্রী সিলেট থেকে বাসে করে দিরাই আসছিলেন। সুজানগর এলাকায় অন্য যাত্রীরা নেমে গেলে চালক ও তার সহকারী ১৮ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। নিজেকে রক্ষা করতে গিয়ে বাস থেকে লাফ দিয়ে আহত হন ওই কিশোরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে পাঠায়। সেখান থেকে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ২৬ ডিসেম্বর রাতে একটি মামলা করেন। মামলায় বাসচালক, চালকের সহকারীসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়।
-জেডসি
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার