ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:৩৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

চলে গেলেন ‘আর পার’ খ্যাত বলিউড অভিনেত্রী শাকিলা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৪৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭ রবিবার

শাকিলা

শাকিলা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে মারা গিয়েছেন ‘সিআইডি’, ‘আর পার’ খ্যাত বলিউড অভিনেত্রী শাকিলা। তাঁর বয়স হয়েছিল ৮২। শাকিলার বোনপো এবং প্রয়াত প্রবীণ অভিনেতা জনি ওয়াকারের ছেলে নাসির ফেসবুকে এই দুঃসংবাদ দিয়ে বলেছেন, ‘‘শাকিলা মাসি আর নেই। ৫০ আর ৬০-এর দশকে তিনি নিজের মহিমায় তারকা হয়েছিলেন। বাবুজি ধীরে চলনা, প্যার মে জরা সামহালনা...। আপনারা ওঁর জন্য প্রার্থনা করুন।’’

অতীতে শাকিলাকে ঘিরে যুবমানসে উন্মাদনা ভোলার নয়। ‘আর পার’-এ ‘বাবুজি ধীরে চলনা’, ‘চায়না টাউন’-এ ‘বার বার দেখো’, ‘সিআইডি’-র ‘লে কে পহেলা পহেলা প্যার’ বা ‘আঁখো হি আঁখো মে ইশারা হো গয়্যা’ ইত্যাদি গানে শাকিলার উপস্থিতি মনে রাখার মতো। অভিনয়ের পাশাপাশি ওয়াহিদা রহমান, জাবিন জালিলি এবং নন্দার মতো অভিনেত্রীর সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে রীতিমতো চর্চা হতো বলিউডে। সখ্য ছিল সায়রা বানু এবং আশা পারেখের সঙ্গেও।

এক অনাবাসী ভারতীয়কে বিয়ে করে শাকিলা কিছু দিনের জন্য চলে যান ব্রিটেন। ছেড়ে দেন ফিল্ম দুনিয়া। আবার ফেরেন মুম্বইয়ের মেরিন ড্রাইভে। তাঁর মেয়ে মিনাজ আত্মঘাতী হওয়ার পরে ওই ঠিকানা ছেড়ে চলে যান বান্দ্রা।

নাসিরের দাবি, বয়সজনিত কারণে কিডনির সমস্যা ছিল শাকিলার। ডায়াবেটিসও ছিল। সম্প্রতি হৃদযন্ত্রেও সমস্যা দেখা দেয়। সব মিলেই অসুস্থ হয়ে পড়েছিলেন। নিজের কাজ নিয়ে খুবই সন্তুষ্ট ছিলেন বলে জানিয়েছেন নাসির। ‘আর পার’-এ কাজ করার সময়ে শাকিলার বোন নুরজহানের সঙ্গে আলাপ হয় জনি ওয়াকারের। বিয়ে করেন তাঁরা।

/ আনন্দবাজার পত্রিকা