ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ২:৩৯:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

চলে গেলেন সত্যজিতের সহধর্মিনী

আপডেট: ০৭:৪১ এএম, ৩ জুন ২০১৫ বুধবার

1433306151উইমেননিউজ ডেস্ক, ঢাকা : চলে গেলেন অস্কার জয়ী প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিত রায়ের স্ত্রী বিজয়া রায়। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি নার্সিং হোমে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৯৮ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শনিবার থেকে হাসপাতালে ভর্তি ছিলেন বিজয়া রায়। মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৪৮ সালে সত্যজিত রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ বিজয়া। রবীন্দ্র সঙ্গীত শিল্পী বিজয়া কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। তিনি নিজেও লিখতেন। সত্যজিত রায়ের মৃত্যুর পরে তাঁদের পারিবারিক শিশুদের পত্রিকা ‘সন্দেশ’-এর সম্পাদকের দায়িত্ব নেন। সত্যজিত রায়ের ছোটবেলার স্মৃতিকথা ‘যখন ছোটো ছিলাম’-এর ইংরেজী অনুবাদও বিজয়া রায়ের করা।
আজীবন চলচ্চিত্র নির্মাতা স্বামীকে অনুপ্রেরণা দিয়ে গেছেন বিজয়া। ‘পথের পাঁচালী’ করার সময় সত্যজিত টাকার অভাবে পড়লে নিজের সব গহনা বন্ধক রেখে স্বামীকে অর্থের যোগান দেন তিনি। ০৩.০৬.২০১৫