চা কন্যা বুলবুলি বেগম
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:২০ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
ভোর ৬.৩০ মিনিট। তড়িঘড়ি করে মনোহরি দোকান খুলছেন বুলবুলি বেগম। প্রতিবেদককে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে কেটলি ভরে গরম পানি চড়ালেন চুলায়। আর একটি কেটলিতে চা পাতা দিলেন। দোকান হালকা ঝাড়ও দিলেন নিজ হাতে।
এর মধ্যে চায়ের পানি গরম হয়ে গেল। এই সকালেই চায়ের জন্য দোকানের সামনের কাঠের বেঞ্চে বসে আছে বেশ কয়েকজন। সবাইকে চা দিয়ে কিছুটা হাফ ছাড়লেন। তারপর বললেন, বলেন কি জানতে চান।
কেমন আছেন?
এই যেমন দেখতাছেন তেমনি। খুব ভোরে দোকান খুলি,আর রাত ১২ টায় যাই। কেমনে দিন যায়,রাত যায় ঠাহর পাইনা। এমনেই যাইতাছে জীবন।
ঢাকা শহরে অর্থ্যাৎ সাভারে কতদিন ধরে?
১৯৯৫ সাল থেইক্যা। ২৩ বছর দেখতে দেখতে চইল্যা গেছে।
আপনার দেশের বাড়ি -
আমার দেশের বাড়ি জয়পুরহাট, থানা পাঁচবিবি, গ্রাম উচিতপুর।
ঢাকায় আসার পর কি করতেন-
ঢাকায় এসে ইপিজেডে চাকরি নেই। একটা গার্মেন্টসে সুইং হেল্পার হিসেবে যোগ দেই। দুই মাসের মধ্যে প্রমোশন পেয়ে সুইং অপারেটর হই। তারপর অনেকদিন চাকরি করছি। দুই বছর হল চাকরি বাদ দিছি।
কেন? চাকরি কি চলে গেছে নাকি?
না, যতদিন চাকরি করেছি কেউ আমার ভুল ধরতে পারেনি। এই ব্যবসার জন্য ২ বছর আগে চাকরি ছাড়ি।
কেন আপনার স্বামী এনামুল হক কি আর দোকানে বসে না?
বসে। কিন্তু এত বড় দোকান ও একা দেখতে পারে না। তাছাড়া হিসেব-কিতাবেও পটু না। বেচারা সহজ সরল। এখন দোকানের যে হাল, দুই বছর আগে তেমন ছিলো না। দোকানের অবস্থা হয়েছিল করুণ। সে সময় দোকানে প্রচুর লোকসান হয়। অনেক মানুষ ২০-৩০ হাজার বাকী খেয়ে সটকে পড়ে। অনেকে আবার অর্ধেক টাকা দিছে। বাকী টাকা মাইর্যা খাইছে। আমি তখন চাকরি করতাম। যখন দেখলাম দোকানের এ হাল, ব্যবসা তো লাটে উঠছে, ভেবে চিন্তে চাকরি ছেড়ে দেই, আর ব্যবসার হাল ধরি।
দুই বছর ধরে হাল ধরেছেন, এখন কী অবস্থা?
ইনশাললাহ ভাল। আগের থেকে এখন বেচাকেনা অনেক ভাল। এখন আর আগের মত বাকী যায় না। বাকী দিলেও আমি নিজে হিসেব রাখি। তবে চোখকান সবসময় খোলা রাখতে হয়।
এত সজাগ থাকতে হয় কেন?
দুনিয়ায় মানুষ চেনা বড় দায় গো বাপু। রঙ্গিন দুনিয়ায় রঙ্গের রঙ্গের মানুষ। খদ্দেরকে চা দিলাম, সিগারট দিলাম, সব দিলে বিল হয় ৬০ টাকা দেয় ৫০ টাকা। চোখেমুখে মিথ্যা বলে। এক বিক্রিতেই যদি ১০ টাকা লোকসান হয় তাহলে সরাদিন কত টাকার লোকসান হতে পারে। আবার আরেক খদ্দেরকে মুদি ও জিনিস দিতে গেলে আর একদিক থেকে লাড্ডু, বিষ্কুট খেয়ে অস্বীকার করে। পরে দাম দেয় না। তাই সবদিকে চোখ রাখি। অবশ্য সব খরিদ্দার এক রকম না।
সারাদিন দোকানে ব্যতিব্যস্ত থাকেন। বাসায় সময় দেন কখন?
সারাদিনের মধ্যে ফাঁকে ফাঁকে আমার মেয়েকে স্কুলে পাঠাই। বাসায় যেয়ে রান্নাও কইরা আসি। সে সময় এনামুল (স্বামী) সময় দেয়। আমার এক পোলা, এক মাইয়া। পোলা কলেজে পড়ে আর মেয়ে চতুর্থ শ্রেণিতে। সব দিকেই ঠিক রাখতে হয়।
সারাদিন এত পরিশ্রম করেন, কষ্ট লাগে না?
কেন কষ্ট লাগব? সৎ পয়সায় খাই, কামাই করি, হয়ত শারিরীক পরিশ্রম হয়। তাও কষ্টকে কষ্ট মনে হয় না। দম ফেলার সময় পাই না। মনোহরি দোকান হলেও চায়ের খদ্দের বেশি। আর আমি ভেজাল জিনিস বেচি না।
তবে কি সারাজীবন এবাবেই চলবে?
মোটেও না। আমি আমার সন্তানদের পড়াশোনা করাইয়া শিক্ষিত বানামু। আর আমরা দেশে যামুগা। সেখানে নতুন দোকান দিমু। শেষ জীবনে নিজের গ্রামে থাকতে চাই।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

