চা বিক্রি করে কোটিপতি মার্কিন নারী!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৪৬ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার
স্থায়ী চাকরি ছেড়েছিলেন ব্যবসা করবেন বলে৷ সে যে এত সফল হবে তা হয়তো নিজেও বুঝতে পারেননি৷ এই গল্পটা অনেকেরই হতে পারে৷ তবে একজন মার্কিন নারী শুধু মাত্র চা বিক্রি করে কোটিপতি হয়ে যাবেন, এই গল্পটা সত্যিই অবাক করে৷ এমনই ঘটনা ঘটেছে কলেরাডোর ব্রুক এডির সঙ্গে৷
ব্রুক ২০০২ সালে ভারতে এসেছিলেন ঘুরতে৷ চাও খেয়েছিলেন৷ কিন্তু সে তো কত পর্যটকই খান৷ তবে এই ভারতীয় চা রীতিমতো পছন্দ হয়ে গিয়েছিল ব্রুকের৷ ভেবেছিলেন নিজের দেশেও এরকম চা পাবেন৷
তবে চার বছর পর দেশে ফিরে হতাশ হতে হয়েছিল ব্রুককে৷ কোথাও ভারতীয় চায়ের মতো স্বাদ পান নি তিনি৷ তাই উদ্যোগটা নিয়েছিলেন৷
খুলেছিলেন নিজের ভারতীয় চায়ের স্টল৷ নাম ভক্তি চা৷ একজন মার্কিনী হয়ে ভারতীয় চায়ের স্টল খুলে ২০০৭ সাল থেকে যে ব্যবসা শুরু করেন তিনি, ২০১৮ সালে তার টার্ন ওভার দাঁড়িয়েছে সাত মিলিয়ন ডলার৷
আমেরিকার একটি ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ব্রুকের বিশেষত্ব চায়ের ইনফিউশন৷ ভারতীয় চাকে মার্কিনী মোড়কে পেশ করেন ব্রুক৷ সেখানেই ম্যাজিক৷ ২০০৭ সালে যাত্রা শুরু করে কিছু সময়ের মধ্যেই বিস্তর জনপ্রিয়তা লাভ করেন তিনি৷
এখানেই শেষ নয়৷ ভক্তি চা নিজের একটা ওয়েবসাইট খুলেছে ২০১৭ সালে৷ ঘরোয়াভাবে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা রমরমায় খুশি ব্রুক৷ এরমধ্যে বেশ কয়েকবার ভারত ঘুরে গিয়েছেন ব্রুক৷ এখান রঙিন জীবন, খাওয়া দাওয়ার বৈচিত্র্য তাকে বারবার ভারতে টেনে আনে বলে জানিয়েছেন তিনি৷
সিঙ্গল মাদার হিসেবে দুই সন্তানের জননী ব্রুক ইতিমধ্যেই উঠতি ব্যবসায়ীদের মধ্যে প্রথম পাঁচে নিজের জায়গা পাকা করে নিয়েছেন৷ সফল ব্যবসায়ী হিসেবে খেতাবও পেয়েছেন তিনি৷
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











