ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ৭:৫০:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১২ আগস্ট

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১২ আগস্ট

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১২ আগস্ট

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১২ আগস্ট সোমবার দেশে ঈদুল আজহা পালিত হবে।  আজ শুক্রবার সন্ধ্যা ৭.১০ মিনিটে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

আজ সন্ধ্যায় খুলনায় হিজরি সনের শেষ ও হজের মাস জিলহজের চাঁদ দেখা গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জেলা প্রশাসক মো. হেলাল হোসেন।

তিনি বলেন, ‘সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়াম এলাকা থেকে আমরা আকাশে জিলহজের চাঁদ দেখতে পেয়েছি।’

ভারত, পাকিস্তানসহ  উপমহাদেশের দেশগুলোতেও ১২ আগস্ট  ঈদ পালন করা হবে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের তুমাইর এলাকার আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ১১ আগস্ট। কুয়েতের আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এছাড়াও সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। এর ফলে হজের অংশ হিসেবে হাজিরা ৮ আগস্ট সন্ধ্যার পরপর মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হবেন।

৯ আগস্ট সারাদিন মিনায় অবস্থান করে সেদিন রাতে আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করবেন হাজিরা। ১০ আগস্ট আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে।

হজের খুৎবা শেষে সেখানে জোহর ও আসরের নামাজ পড়বেন হাজিরা। সেদিন সূর্যাস্তের পর আরাফাত থেকে মুজদালিফায় যাবেন। সেখানে গিয়ে তারা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে সারারাত অবস্থানের পর শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য প্রস্তুতি নেবেন বিভিন্ন দেশ থেকে হজ সফরে যাওয়া বিভিন্ন দেশের হজযাত্রীরা। রোববার ফজরের নামাজ শেষে বড় জামারায় (প্রতীকী বড় শয়তান) পাথর নিক্ষেপ করতে মিনায় যাবেন হাজিরা। পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দেবেন তারা।