ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১১:২০:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ৯ এপ্রিল ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

 মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে সোমবার (৮ এপ্রিল) মধ্যপ্রাচ্যে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বুধবার (১০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ বিভিন্ন দেশ এবং ইউরোপের অনেক দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বাংলাদেশেরও বিভিন্ন জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।