ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১০:০০:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের বিআইডব্লিউটিএ উপপরিচালক বশির আলী।


তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। চাঁদপুর নদী বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও লঞ্চ চলাচল শুরু হয়।


এদিন ঢাকা-চাঁদপুর নৌরুটে ঢাকা থেকে ১৬টি লঞ্চ আগমন, নির্গমন ১৯টি লঞ্চ চলাচল করে। চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে আগমন ৩টি, নির্গমন ২টি। চাঁদপুর-নড়িয়া ১টি আগমন, একটি নির্গমন করে। তবে চাঁদপুর-হাটুরিয়া, ভোলা, বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।