ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২৩:৩২:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

চাঁদপুরে ধরা পড়ছে বিরল প্রজাতির ৩টি প্রাণি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজনের হাতে  ধরা পড়ছে বিরল প্রজাতির ৩টি প্রাণি।

স্থানীয়রা জানায়, মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের পূর্ব দিকের বিলের একটি ধান ক্ষেতে কি যেন নড়াচড়া করছিল। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা বিষয়টি লক্ষ্য করে সামনে এগিয়ে গেলে  প্রাণিগুলো দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সময়  স্থানীয় লেকজন ৩ টি প্রাণি আটক করে। মাসহ আরো কয়েকটি প্রাণি পালিয়ে যায়। পরে এগুলো খাঁচায় বন্দি করে রাখা হয়।

এগুলো দেখতে নানা পেশা ও নানা বয়সের মানুষ ভিড় করে । এ নিয়ে বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। কেউ বলছে চিতা বাঘের সাবক, কেউ বলছে, গন্ধগোকুল, আবার কেউবা বলছে চিতা বিড়াল।

এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, দেখতে চিতা বাঘের সাবকের মতো হলেও এটি এক জাতের বিড়াল, যার নাম চিতা বিড়াল।