ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৬:৩৪:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

চাঁদপুরে নিখোঁজ ৪ শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:১১ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার

চাঁদপুরের হাজীগঞ্জে রাতে নিখোঁজ হওয়া চার শিশুর মরদেহ আজ মঙ্গলবার ভোরে একটি পুকুরে ভেসে উঠেছে। সকালে উপজেলার পৌর এলাকার রান্ধনীমুড়া গ্রামের ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুরা হচ্ছে, রাহুল (১২), রায়হান (১৩), শামীম (১২) ও লিয়ন (১২)।

 

এক সঙ্গে এলাকার চার শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত চার শিশুর লাশ দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেছে।

 

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে তাদের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। ভোরে তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠার খবর পাই। খবর পেয়ে এসআই জয়নাল আবদীনকে ঘটনাস্থলে পাঠিয়েছি।

 

স্থানীয়রা বলছেন, ভোরে ওই পুকুরে এলাকার কয়েকজন নামাজের জন্য অজু করতে গিয়ে মরদেহগুলো ভাসতে দেখেন। এরপরই মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।