চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ এএম, ৩০ মার্চ ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ প্রায় ৫০টির বেশি গ্রামে আজ (রোববার, ৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
শনিবার (২৯ মার্চ) রাতে সাদ্রা দরবার শরীফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,"আমরা শুধু সৌদি আরবের অনুসরণ করি না, বরং কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ উদযাপন করে থাকি।"
ঈদের প্রধান জামায়াতসমূহ
প্রথম জামায়াত: সাদ্রা দরবার শরীফ মাঠ, সকাল ৯টা
দ্বিতীয় জামায়াত: সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠ, সকাল ৯:৩০
প্রথম জামায়াতে ইমামতি করবেন মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী, আর দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী।
ঐতিহ্যের ধারাবাহিকতা সাদ্রা দরবার শরীফের পীর ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন,"১৯২৮ সালে মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের প্রথা চালু করেন। এরপর থেকে তার অনুসারীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে একই নিয়ম অনুসরণ করে আসছেন।"
যেসব গ্রামে আজ ঈদ উদযাপিত হবে
হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি উপজেলার অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ পালিত হচ্ছে।
হাজীগঞ্জ: সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা
ফরিদগঞ্জ: লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, মুন্সিরহাট, কাইতাড়া, বদরপুর, আইটপাড়া, নূরপুর
মতলব: দশানী, মোহনপুর, পাঁচানী
এছাড়া, সকাল ১০টায় ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট জামে মসজিদে বৃহত্তম ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন মাওলানা আকরাম হোসেন।
১৯২৮ সাল থেকে চলে আসা এই ধারাবাহিকতা অনুসারে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও ঈদ উদযাপনের এই রীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





