চাঁদাবাজির অভিযোগে তৃতীয় লিঙ্গের ৪ জন আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে তৃতীয় লিঙ্গের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মৌসুমী (৩২), অনিকা (১৯), তুলী (২৪) ও দুলী (২৫)।
এনা পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে চাঁদাবাজির সময় তাদের গ্রেপ্তার করে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ৭নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে আসছিলো। কেউ চাঁদা না দিলে তারা কাউন্টারে গিয়ে রীতিমত তাণ্ডব চালাতো। এছাড়া যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতো।
তিনি আরও বলেন, তারা আজ সকালে উত্তরা ৭নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করে। এক পর্যায়ে তিনি ৫০০ টাকা দিতে রাজি হন। কিন্তু তারা ম্যানেজার থেকে ১ হাজার ১০ টাকা নিয়ে নেয়। এরপরও তারা চলে না গিয়ে আরও টাকার জন্য এনা পরিবহনের কাউন্টারে তাণ্ডব চালাতে থাকে। পরে বাস কর্তৃপক্ষ থানায় জানালে পুলিশ গিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








