ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:৫৮:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২০ বরযাত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৪ আগস্ট ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর এলাকায় পদ্মা নদীতে বরযাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতে ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে নৌকায় করে কয়েকজন বরযাত্রী শিবগঞ্জে বিয়েবাড়িতে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে নৌকাটি নারায়ণপুর এলাকায় পৌঁছার পর হঠাৎ বজ্রপাত হয়। এতে ২০ বরযাত্রী মারা যান। ঝলসে যান কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানান, মৃতদের মধ্যে ১৯ জন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এছাড়াও একজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি ছিল। নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিল।

এই খবর ছড়িয়ে পড়ার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

-জেডসি