চাঁপাইনবাবগঞ্জে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৩৭ পিএম, ২১ মে ২০১৮ সোমবার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ সোমবার সকালে গলায় ওড়না পেঁচানো শ্যামলী খাতুন (১৬) নামে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
ওই শিক্ষার্থী উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের রশিক নগর-শিরোটোলা গ্রামের দুবাই প্রবাসী কবির হোসেনের মেয়ে ও চন্ডীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। নিহত শ্যামলীর মা আলিয়ারা বেগম সাংবাদিকদের জানান, সোমবার ভোরে কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে তার ও বড় মেয়ে শ্যামলীর মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে। এরপর তাদের গলায় থাকা চেইন ও ড্রয়ারে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে যায়। দুর্বৃত্তরা যাওয়ার সময় শ্যামলী চিনে ফেলায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, নিজ বাড়িতে শ্যামলী, তার মা ও বোন রাতে ঘুমিয়ে ছিল। ভোর রাতে সেহেরি খাবার সময় তাদের সাড়া না পেয়ে পার্শ্ববর্তী বাড়ির লোকজন তাদের উঠাতে গিয়ে বাইরে থেকে দরজা লাগানো দেখে। পরে দরজা ভেঙে শ্যামলীর মা ও তার বড় মেয়ে শ্যামলীকে অচেতন অবস্থায় দেখতে পায়। একপর্যায়ে গলায় ওড়না পেঁচানো শ্যামলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। আপাতত হত্যাকান্ডের প্রাথমিক তদন্ত চলছে।
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী