চাইনিজ তাইপেকে হারাতে চায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩১ এএম, ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
চলতি বছর বাংলাদেশ নারী ফুটবল দল দু'টি এশিয়া কাপ নিশ্চিত করছে। জুন মাসে ঋতুপর্ণারা সিনিয়র এশিয়া কাপে পরের মাসে অ-২০ দলও প্রথমবার অ-২০ এশিয়া কাপে নিজেদের নাম লিখিয়েছে। এবার অ-১৭ দলের পালা। আগামীকাল জর্ডানের আকাবায় চাইনিজ তাইপেকে হারাতে পারলে তারাও এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্বে খেলবে।
বাংলাদেশ অ-১৭ নারী দলের হেড কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘কোয়ালিফাই করতে ম্যাচ জেতা ছাড়া আর কোনো বিকল্প নেই। বেশ শক্তিশালী চাইনিজ তাইপে। আমরা তাদের খেলা দেখেছি, জর্ডানের বিপক্ষে কিভাবে খেলেছে, গোল করেছে। আসলে এই জিনিসগুলোই আমাদের এভোয়েড করতে হবে যে জর্ডান কিভাবে গোল খেয়েছে, আর আমরা কি করলে খাব না।’
বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের তৃতীয় মিনিটে সুরভী আকন্দ প্রীতির গোলে লিড নিয়েছিল। এরপর ৮৯ মিনিটে ডিফেন্সের ভুলে গোল হজম করে। গতকাল চাইনিজ তাইপে ৬-১ গোলে জর্ডানকে হারায়। ফলে আগামীকাল জর্ডান বাংলাদেশের বিরুদ্ধে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশকে কাল জিততেই হবে। জয় পেতেই এমন সমীকরণ হওয়ায় বাংলাদেশ দলের উপর চাপ। এ নিয়ে কোচের প্রতিক্রিয়া, ‘খানিকটা চাপ রয়েছে। এইটা শেষ ম্যাচ, তাই তাদের জয়ের কোনো বিকল্প নেই। এটার জন্য আমরা মানসিক ভাবে প্রস্তুত রয়েছি।’
আগামীকাল ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গোল করতে হবে। পাশাপাশি গোল রক্ষাও করতে হবে। এ নিয়ে কোচ বলেন,‘গোল না খাওয়ার ব্যাপার ছাড়াও কিভাবে তাদের বিপক্ষে গোল করা যায় আমাদের মাথায় আছে। কারণ একটা গোলই খেলার মোমেন্টাম ঘুড়িয়ে দিতে পারে। তাই শেষ ম্যাচটা খুব আত্মবিশ্বাসের সঙ্গেই আমরা খেলতে চাইছি।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







