চান্দিনায় গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বামীর পরিবার পলাতক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ২৪ মে ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
কুমিল্লার চান্দিনায় স্বামীর বাড়ি থেকে মাহমুদা আক্তার (২৮) নামে দুই সন্তানের এক জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। নিহতের পরিবারের অভিযোগ, মাহমুদাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে স্বামীর পরিবারের দাবি, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।
শুক্রবার গভীর রাতে চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের বাড়েরা গ্রামে স্বামীর বাড়ি থেকে মাহমুদার মরদেহ উদ্ধার করা হয়। তিনি মহিচাইল ভূঁইয়াপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য কামাল মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বাড়েরা গ্রামের জাকির হোসেনের সঙ্গে মাহমুদার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে মাহমুদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল।
নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে কিছুদিন আগে মাহমুদা বাবার বাড়িতে চলে যান। শুক্রবার বিকেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে ফের নিতে গেলে দুই পরিবারের আলোচনার পর সন্ধ্যায় মাহমুদাকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। কিন্তু কিছুক্ষণ পরই খবর আসে তিনি অসুস্থ।
নিহতের চাচা আলাউদ্দিন বলেন, রাতেই তারা স্বামীর বাড়িতে গিয়ে মাহমুদার মরদেহ দেখতে পান। তার অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে তাকে নির্যাতন করে হত্যা করেছে।
অন্যদিকে স্থানীয় কয়েকজন জানান, বাবার বাড়ি থেকে ফেরার পথেই মাহমুদা অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকবার বমি করেন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই স্বামী, শ্বশুর ও শাশুড়ি বাড়ি ছেড়ে চলে গেছেন।
চান্দিনা থানার ওসি আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে হত্যা বা আত্মহত্যার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতের চাচা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











