চামড়া নিয়ে হতাশ ক্রেতা-বিক্রেতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ১১ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
চামড়া নিয়ে কোন আশা দেখছেন না ক্রেতা-বিক্রেতারা। আগে কুরবানি ঈদকে নিয়ে গড়ে উঠত মৌসুমি চামড়া ব্যবসায়ী সিন্ডিকেট। এখন তা তো খুঁজে পাওয়া যায় না উল্টো চামড়া ব্যবসায়ীদেরও খুঁজতে হয় বিক্রেতাদের।
ঢাকার বিভিন্ন স্থানে ঈদের দিন চামড়া রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এ পরিস্থিতিতে মাদ্রাসার ছাত্রদেরও খুঁজে পাওয়া যায় না চামড়া দেওয়ার জন্য।
চামড়া ব্যবসায়ী জসিম জানান, চামড়া বিক্রিতে মানুষের তেমন আগ্রহ নেই। একটা চামড়া বিক্রি করতে রিকশা ভাড়া দিতে হয় দুই আড়াইশ টাকা। কিন্তু চামড়ার দাম পাওয়া যাবে ৫০০-৬০০ টাকা। আগ্রহ থাকবে কোথা থেকে। এ পর্যন্ত মাত্র ৬০টা চামড়া কিনেছি। আগের মতো পাড়া-মহল্লার চামড়া সংগ্রহ করে কেউ বিক্রি করতে আসে না।
চামড়া নিয়ে বসে থাকা আরিফ নামের একজন বলেন, চামড়াতো মহল্লা থেকে কিনে ফেলেছি। কিন্তু এখন বিক্রি করার জায়গা পাচ্ছি না। দামও পাচ্ছি না।
কোরবানিদাতা সুমন মিয়া বলেন, চামড়া কেনার কাউকে পেলাম না। এক মাদ্রাসা থেকে কয়েক জন এসেছে তাদের দিয়ে বেঁচেছি।
আব্দুর রহমান বলেন, দুপুরে কুরবানি দেয়ার পর থেকে কেউ চামড়া কিনতে আসেনি। এলাকায় চামড়া সংগ্রহের কাউকে পাওয়াও যায়নি। পরবর্তীতে চামড়াগুলো একজনকে দান করে দিয়েছি।
সরকার নির্ধারিত দাম অনুযায়ী, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা। ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা। এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে ও ঢাকায় বকরি ও খাসির চামড়ার দাম একই থাকবে।
তবে কিছু যায়গায় বিক্রেতা এবং ক্রেতার সমাগম দেখা যায়। যা খুবই কম এলাকায়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








