চার দেশীয় সড়ক চার লেন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
আপডেট: ০৩:৪৮ পিএম, ২৫ আগস্ট ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মায়ানমার, চীন, থাইল্যান্ডসহ দক্ষিণ এশিয়ার সঙ্গে সড়ক পথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সীমান্ত ঘুমধুম থেকে মায়ানমার সীমান্তের টাংব্রো ভূমিতে দুই কিলোমিটার সড়ক নির্মাণ করবে বাংলাদেশ।
এই দুই কিলোমিটার সড়ক চার লেনে নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একনেক সভা সূত্র জানায়, বাংলাদেশ সীমান্ত ঘুমধুম থেকে মায়ানমার সীমান্তের টাংব্রো ভূমিতে দুই কিলোমিটার সড়ক দুইলেনে নির্মাণের জন্য একনেকে প্রস্তাব করা হয়। এরপর প্রধানমন্ত্রী এই সড়ককে চারলেনে নির্মাণের নির্দেশ দেন।
একই সঙ্গে বাংলাদেশ ও মায়ানমার সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে বাংলাদেশের অর্থায়নে ৪৫ মিটারের একটি ব্রিজও তৈরি করা হবে। এই ব্রিজও চার লেনে নির্মাণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, ছয় হাজার ৫শ ৫৩ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়।
অনুমোদন প্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৯শ ৪৭ কোটি, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৫৮ লাখ ও প্রকল্প সহায়তা তহবিল থেকে ২ হাজার ৫শ ৮৭ কোটি ৫২ লাখ টাকা ব্যয় করা হবে।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফাকামাল সাংবাদিকদের জানান, ৬ হাজার ৫শ ৩৩ কোটি ১ লাখ টাকা ব্যয়ে মোট ৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৯শ ৪৭ কোটি ৬৪ লাখ টাকা। এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৭ কোটি ৮৫ লাখ এবং বৈদেশিক সাহায্য থেকে ২ হাজার ৫শ ৮৭ কোটি ৫২ লাখ সঙ্কুলান করা হবে। - ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











