চার হাজার প্রবাসী নার্স নেবে নিউজিল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
প্রতীকী ছবি
জরুরি ভিত্তিতে ৪ হাজারেরও বেশি প্রবাসী নার্স নেবে নিউজিল্যান্ড। দেশটিতে স্বাস্থ্যকর্মীর তীব্র সংকট দেখা দেওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য নার্স ও মিডওয়াইফ (ধাত্রী) পদে দক্ষ ব্যক্তিদের নাগরিকত্বও দেওয়া হবে। সোমবার এ ঘোষণা দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
জেসিন্ডা আরডার্ন বলেন, প্রয়োজনে দেশের অভিবাসনপদ্ধতি পরিবর্তন করা হবে। স্বাস্থ্যকর্মীর পদে যোগ্য ব্যক্তিদের আগামী বৃহস্পতিবার থেকে অগ্রাধিকার ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে। নার্সের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকও নেওয়া হবে। শূন্য পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে চিকিৎসকেরা ‘সবুজ তালিকায়’ নাগরিকত্ব পাবেন।
নিউজিল্যান্ডে নার্সদের সংগঠনের এক হিসাবে দেখা গেছে সেখানে চার হাজারের বেশি নার্স প্রয়োজন। চলতি বছরের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু লিটল বলেছিলেন, শুধু মানসিক স্বাস্থ্য দেখভাল করার জন্যই নিউজিল্যান্ডে কয়েক শ নার্স দরকার।
২০২০ সালে করোনা মহামারি ছড়িয়ে পড়লে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন দেওয়া হয়। করোনা সংক্রমণ ঠেকাতে নিউজিল্যান্ডেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এমনকি চলতি বছরের জুলাই পর্যন্ত বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ ছিল দেশটিতে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগস্ট মাস থেকে সীমান্ত উন্মুক্ত করে দেয় নিউজিল্যান্ড।
এমন পরিস্থিতিতে জেসিন্ডা আরডার্ন আজ সাংবাদিকদের বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে থাকা নার্সদের জন্য একটি বার্তা দিতে চাই। সেটি হলো—‘বসবাস ও কাজের জন্য নিউজিল্যান্ড সবচেয়ে ভালো জায়গা।’ চিকিৎসা খাতে জনবলের ঘাটতি পূরণে তাঁর সরকার কাজ করছে না—এমন অভিযোগের জবাবে তিনি এসব কথা বলেন।
নার্স ও চিকিৎসকদের জন্য অভিবাসনপদ্ধতি পরিবর্তনের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে দেশটির বিরোধী দল। তারা বলছে, আরও আগেই এ সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এখন দরকার জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







