চারদিন ধরে নিখোঁজ কিশোরী মিম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫১ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মোসাম্মদ লামিয়া কবির মিম (১৫) নামে এক স্কুলছাত্রী চারদিন ধরে নিখোঁজ রয়েছে। আজ বুধবার সকাল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
গত রোববার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি মিম। সে পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পরিবারের পক্ষ থেকে নিখোঁজের পরের দিন নড়িয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুলিশ জানায়, মিম উপজেলার বিঝারী ইউনিয়নের উত্তর মগর গ্রামের হুমায়ন কবির ফরাজীর মেয়ে। সে পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ৩০ সেপ্টেম্বর রোববার সকাল ১০টার দিকে বইখাতা নিয়ে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকেল হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন প্রথমে স্কুলে গিয়ে খোঁজ নেন। কিন্তু স্কুলের শিক্ষকরা জানায় মিম ওইদিন স্কুলেই যায়নি। ফলে ছাত্রীর পরিবারের লোকজন আশেপাশের গ্রামে ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এর পরের দিন মিমের মা মিতু বেগম নড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ ছাত্রীর মা মিতু বেগম বলেন, আমার মেয়ে সেদিন স্কুল ড্রেস পড়ে স্কুলে গেল। পরে আর ফিরে আসেনি। মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়ে নড়িয়া থানায় জানিয়েছি। কিন্তু পুলিশ ওকে এখন পর্যন্ত খুঁজে পায়নি।
এ বিষয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, ওই ছাত্রীর নিখোঁজ হওয়ার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও তেমন কিছু জানা যায়নি।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী




