চালু হলো নারীদের জন্য এসি বাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪৩ এএম, ৩ জুন ২০১৮ রবিবার
রাজধানীতে নারীদের জন্য চালু করা হয়েছে এসি বাস সার্ভিস ‘দোলনচাঁপা’। প্রতীকীভাবে ৩৬ আসন বিশিষ্ট দুটি বাস চালু করা হল। বাসগুলো মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে। ভারতীয় ভলভো আইশার ভেহিকেল লিমিটেডের সহযোগিতায় শুধুমাত্র নারী ও শিশুদের জন্য বিশেষায়িত এই বাস সার্ভিসটির ব্যবস্থাপনায় থাকবে র্যাংগস গ্রুপ।
আজ শনিবার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
এ সময় র্যাংগস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ খান ও র্যাংগস মোটর্সের ব্যবস্থাপনা পরিচালক সোহান রউফ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
নতুন বাস সার্ভিস চালু উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পর্যায়ক্রমে এরকম আরো ৬০টি বাস চালু করা হবে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং জন-মানুষের ভোগান্তি লাগবে বেসরকারি খাত কিভাবে এগিয়ে আসতে পারে নারীদের জন্য বাস সার্ভিস চালু একটি উদাহরণ
আবদুর রউফ চৌধুরী বলেন, দোলনচাঁপা বাস সার্ভিস নারীদের কর্মক্ষেত্রে যাত্রা ও কর্মপরিবেশ আরও আরামদায়ক ও নিরাপদ করে তুলবে।
সাহান রউফ চৌধুরী এই উদ্যোগকে উদাহরণ হিসেবে নিয়ে বেসরকারী উদ্যোক্তা ও নীতি নির্ধারকরা নারীর সত্যিকারের ক্ষমতায়নে এরকম আরো উদ্যোগ নিবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেন। নিরাপত্তা নিশ্চিত না করে নারীর ক্ষমতায়ন সম্ভব নয় বলেও জানান তিনি।
ভলভো আইসারের কর্মাসিয়াল ভেহিক্যাল লিমিটেডের ভাইস প্রেসিন্ডেট এসএস গিল বলেন , এই সেবা উদ্বোাধনের মধ্য দিয়ে দক্ষতার সাথে নিরাপদ পরিবহন সেবা প্রদানে র্যাংসের সাথে তাদের অংশীদারিত্ব বৃদ্ধি পেল ও গভীরতর হলো।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নারীদের কথা চিন্তা করেই ‘দোলনচাপাঁ’ বাস সার্ভিসটিতে সিসিটিভি, প্রাথমিক চিকিৎসা সহ নিরাপদ এবং আরামদায়ক ব্যবস্থা রয়েছে। প্রাথমিকভাবে মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে ফার্মগেইট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে আরও আটটি বাস সার্ভিস চালু করা হবে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






