ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৬:০৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

চিকিৎসকদের তত্ত্বাবধানে রানি এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার চিকিৎসকেরা। তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। ব্রিটিশ রাজপরিবারের বাসভবন ও রানির কার্যালয় বাকিংহাম প্যালেস বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

গ্রীষ্মকালীন সময় কাটাতে বর্তমানে স্কটল্যান্ডের প্রাসাদে রয়েছেন ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ। তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন মেডিকেল কর্মকর্তারা। এরপর তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখার জন্য বলা হয়।

এ ব্যাপারে একটি বিবৃতিতে বাকিংহ্যাম প্যালেস বলেছে, আজ সকালে আরও পরীক্ষা-নিরীক্ষা করে, রানির চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কার কথা প্রকাশ করেন এবং তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার জন্য প্রস্তাব দেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বালমোরালে বর্তমানে স্থিতিশীল আছেন রানি। তার পরিবারের কাছের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

এদিকে রানির অসুস্থতার খবর শোনার পর নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেন, পুরো দেশ এমন খবরে চিন্তিত থাকবে। এ মুহূর্তে রানি ও তার পরিবারের জন্য আমার, ব্রিটেনের জনগণের শুভকামনা থাকবে।

বুধবার ভার্চ্যুয়ালি হওয়া প্রিভি কাউন্সিলে যোগ দেননি রানি এলিজাবেথ। কারণ চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার জন্য বলেন।