চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুরে সাবিনা ইয়াসমিন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৫ অক্টোবর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
এ বছর ৩১ মে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন গানের পাখি সাবিনা ইয়াসমিন। চার মাস পর আবারও দেশটিতে গেলেন চিকিৎসার জন্য। সব ঠিক থাকলে ১০ অক্টোবর দেশে ফিরবেন, গানের মঞ্চেও হবেন নিয়মিত।
জানা গেছে, বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ২ অক্টোবর ফের সিঙ্গাপুরে গেছেন।
সেখানে এক সপ্তাহ চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন তাঁর সহকর্মী ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি আমেরিকা থেকে মুঠোফোনে বলেন, ‘আপা এখন অনেকটাই সুস্থ। ফিরতে চান গানে। তবে এখনই গান গাইতে পারবেন কি না তা জানতে এবং চেকআপ করাতে সিঙ্গাপুর গিয়েছেন।
চেকআপের পর সব কিছু ঠিক থাকলে ১০ অক্টোবর বাংলাদেশে ফিরবেন তিনি। আমি যেমন আপার নিয়মিত খোঁজ-খবর নিই, তিনিও আমার খোঁজ রাখেন। চার দিন আগেই আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। শারীরিক অবস্থা জানিয়েছেন।
শুধু তা-ই নয়, আমার জন্য বেশ কয়েকটি শাড়িও পাঠিয়েছেন তিনি। ছোট বোনের মতো স্নেহ করেন বলেই আমাকে উপহার দিতে ভালোবাসেন।’
২০০৭ সালে প্রথম ক্যান্সার ধরা পড়ে সাবিনা ইয়াসমিনের। তখনো চিকিৎসা নিয়েছিলেন সিঙ্গাপুরে। ক্যান্সার জয় করে এক বছর পরেই গানে ফেরেন ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গায়িকা।
তবে ১৭ বছর পর আবার ক্যান্সারে আক্রান্ত হন তিনি। চলতি বছর ২৪ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ফের যান সিঙ্গাপুরে।
প্রায় তিন মাস চিকিৎসা নিয়েছেন দেশটির ন্যাশনাল ক্যান্সার সেন্টারে। শারীরিকভাবে সুস্থ অনুভব করার পর ৩১ মে দেশে ফেরেন ‘গানের পাখি’। তখন জানিয়েছিলেন, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়েছেন। কোনো ওষুধ বা থেরাপি লাগবে না আর। খুব শিগগির ফিরবেন গানে। গতকাল সাবিনা ইয়াসমিনের স্নেহধন্য কণ্ঠশিল্পী রাফি তালুকদার জানান, নিয়মিত রেওয়াজও শুরু করেছিলেন ‘প্রথম বাংলাদেশ’ গায়িকা। বেশ কয়েকটি নতুন গানের প্রস্তাবও হাতে ছিল। তবে চিকিৎসকের পরামর্শ নিয়েই গানে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সাবিনা। আর সে কারণেই সিঙ্গাপুরে গেছেন। রাফি বলেন, ‘ক্যান্সারের মতো মারণব্যাধি জয় করাটা অনেক কঠিন। তবে আপা সেটা করে দেখিয়েছেন। তাঁর মনোবল আমাদের অনুপ্রাণিত করে। এর মধ্যে বেশ কয়েকটা নতুন গান ও স্টেজ শোর প্রস্তাব পেয়েছেন আপা। সেগুলো করবেন কি না বা শরীরে সায় দেবে কি না সেটা জানার জন্যই এবার সিঙ্গাপুরে গেছেন তিনি। সেখানকার ন্যাশনাল ক্যান্সার সেন্টারে তাঁর চেকআপ শুরু হয়েছে।’
জানা গেছে, ওরাল ক্যান্সারে আক্রান্ত সাবিনা ইয়াসমিন। চলতি বছরই একটা সার্জারি করা হয়েছে তাঁর। যেটাতে ব্যয় হয়েছে ৫০ লাখ টাকার বেশি। এ ছাড়া থেরাপির পেছনেও ৭৫ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। তবে জীবন্ত এই কিংবদন্তি কারো কাছে আর্থিক সহযোগিতা চাননি এখনো।
কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী বলেন, ‘একজন শিল্পী সারা জীবনে কত টাকা আয় করতে পারেন বলেন! নিশ্চয়ই কোটি কোটি টাকা নয়। আর আমাদের দেশে তো সেটা সম্ভবও নয়। সাবিনা আপার ক্যারিয়ার পাঁচ দশকের বেশি সময়ের। হয়তো সারা জীবনের তিলে তিলে করা সঞ্চয় তিনি চিকিৎসার পেছনেই ব্যয় করে ফেললেন! তার পরও যদি পুরোপুরি সুস্থ হন তাহলে কোনো কষ্ট থাকবে না।’
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






