চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়েছে। আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে বিএসএমএমইউয়ে প্রবেশ করে তাকে বহনকারী গাড়িটি।
এর আগে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছে। খালেদা জিয়ার জন্য ৬২১-৬২২ নম্বর কেবিন বরাদ্দ রাখা হয়েছে। পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও কারা কর্তৃপক্ষের মিলিয়ে ১০-১২টি গাড়ির একটি বহর বিএসএমএমইউর উদ্দেশে রওনা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউর উদ্দেশে রওনা হয় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাবেষ্টনিতে থাকা গাড়ি বহরটি।
খালেদাকে হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে এর আগে সকাল থেকেই পুরাতন কেন্দ্রীয় কারাগারের চারপাশের সড়ক বন্ধ করে দেয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়ন করা হয়।
এর আগে গত মাসের শুরুর দিকেও খালেদা জিয়াকে একবার বিএসএমএমইউতে নেয়ার কথা ছিল। তখন হাসপাতালের কেবিনও ঠিকঠাক করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়নি।
প্রসঙ্গত, দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে গত বছরের ৮ এপ্রিল থেকে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কারাবন্দি খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তারা খালেদা জিয়াকে বিএসএমএমইউয়ে চিকিৎসা দেয়ার বিষয়ে আগ্রহী নয়। বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি। তবে সরকার তাকে বিএসএমএমইউতে চিকিৎসার দেয়ার বিষয়ে বারবার বলে আসছে।
-জেডসি
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ