ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৩:১৬:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

চিটাগাং উইম্যান চেম্বারের বাণিজ্য মেলা স্থগিত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

চিটাগাং উইম্যান চেম্বারের বাণিজ্য মেলা স্থগিত

চিটাগাং উইম্যান চেম্বারের বাণিজ্য মেলা স্থগিত

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পাহাড়তলীস্থ বাংলাদেশ রেলওয়ে মাঠের বাণিজ্য মেলা করোনা মহামারির কারণে স্থগিত করা হয়েছে। 

চিটাগাং উইম্যান চেম্বারের প্রধান নির্বাহী জিএ রায়হান আজ বুধবার বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসক ৩১ জানুয়ারি থেকে মেলা স্থগিত করার পরামর্শ দিয়েছিলেন। তার পরামর্শ মতে আমরা মেলার সার্বিক কার্যক্রম স্থগিত রেখেছি। কতদিনের জন্য স্থগিত থাকবে তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাবে না।’ 

তবে মেলার জন্য রেলওয়ে মাঠে যেসব অবকাঠামো গড়ে তোলা হয়েছে সেসব বহাল থাকবে। করোনার বিস্তার কমলে পুনরায় মেলা শুরু করা হবে বলে তিনি জানান।