চিতল মাছ, পাঞ্জাবি এবং অন্যান্য প্রসঙ্গ : মেহেনাজ আহমেদ
মেহেনাজ আহমেদ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৭ এএম, ২২ মে ২০১৯ বুধবার
বাবা-মার সঙ্গে লেখক
প্রতি বছর শীতের সময় চিতল মাছ খাওয়া টা আমাদের বাসায় একটা নিয়ম হয়ে গেছে। সারা বছর অপেক্ষা করে থাকি, কবে একটু ভাল করে শীত পড়বে, আর আব্বা চিতল মাছ কিনে আনবে। কেন জানিনা ২০১৭ আর ২০১৮ সালে চিতল মাছ খাওয়া হয়নি। শীত শেষ হয়ে যায়, আব্বা চিতল মাছ কিনে আনেনা। অভিমান করে বলিও না, আবার ভাবি, হয়তো আব্বার খেয়াল নেই।
এবার সিডনি থেকে ফেরার পর আম্মা নিজেও বলল তুমি গত দুই বছর যাবত চিতল মাছ খাওয়াও না, এবার কিন্তু আনবা।
এই ফেব্রুয়ারিতে বোধহয় শেষের দিকে, তখনও হালকা শীত ছিল, হঠাৎ আব্বা বিশাল এক চিতল মাছ নিয়ে এসে হাজির!! আম্মা তার নতুন বড় পাথরের কড়াইতে চিতল মাছ রান্না করলো। এত বড় বড় টুকরা, বড় কড়াই ছাড়া হতো না রান্না।
দুপুরে বাচ্চাদের নিয়ে বাসায় ফিরে আমি খেতে বসলাম। আব্বা আমার পাশে দাঁড়িয়ে ছিল। মাছ কেনার গল্প বললো। আমি বড় মাছ খেতে ভালবাসি, আব্বা সেটা জানতো। আমার মনে আছে, আব্বা আমাকে বললো আসলেই গত দুই বছর খাওয়া হয়নি চিতল মাছ!
আমিও বললাম তুমিই তো আনোনি, কিভাবে খাওয়া হবে? আব্বা বললো, এবার এনেছি, এবার খাও। সেদিন জানতাম না, আব্বা যাওয়ার আগে আমার একটা অপূর্ণ শখ পূরণ করে দিয়ে গেল।
রমজান মাস চলছে, রোজ সবাই ইফতার করি, কেবল আব্বা নেই। আব্বার চেয়ারটায় আমি বসি, নয়তো জামী বসে। আব্বা প্রতি শুক্রবার বাইরের ইফতার খাওয়ার জন্য দুপুর থেকেই প্রস্তুতি নিতো। সবার পছন্দের খাবার কিনে আনতো। এখন সেই প্রস্তুতি আমি নেই। গতবছর আব্বা জারামনিকে কোলে নিয়ে বসে ইফতার করেছিল। এবার জারামনি ইফতারের সময় টেবিলের আশপাশে ঘুরে বেড়ায়। ফ্রিজ খুলে আব্বার ইনসুলিনের পেনটা বের করে, ওর যেন ঠিক মনে আছে, নানাভাই ইনসুলিন নিতো ইফতারের সময়।
ফিজামনি তখন বলে, নানাভাই তো স্টার হাউজে চলে গেছে।
আজ দুই মাস হতে চললো, আব্বা তোমাকে দেখিনা। এবার পাঞ্জাবির দোকানগুলোতে ঢুকে পাঞ্জাবিগুলোতে একটু হাত বুলিয়ে চলে আসি। প্রতি বছর তোমার জন্য পাঞ্জাবি কিনেই ঈদের কেনাকাটা শুরু করতাম। চেষ্টা করতাম তোমার আর রকিবের জন্য প্রায় একইরকম পাঞ্জাবি কিনতে। এবার আমি কার জন্য পাঞ্জাবি কিনবো, আব্বা? রকিবও বোধহয় উৎসাহ হারিয়ে ফেলেছে।
ইফতারি কিনতে গিয়ে তোমার খোঁজ করে কতজন, তোমার খবরটা পেয়ে চোখের পানি ফেলে, কেউ ভাবতেই পারেনা যে তোমার ঐ হাসিমুখটা আর কোনদিন আমরা দেখতে পাবো না।
তুমি ভাল থেকো আব্বা, মহান আল্লাহ তায়ালা তোমার সকল ভাল কাজের জন্য তোমাকে পুরষ্কৃত করুক।
লেখক : বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

