চিনি-ডালসহ বেড়েছে মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বাজারে চিনি, ডাল, আটা ও মুরগির দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, খোলা চিনি প্রতি কেজি ১১০-১১৫ টাকা। প্যাকেট চিনি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১১৫-১২০ টাকায়। খোলা আটার কেজি ৬০-৬২ টাকা ও প্যাকেট আটার কেজি ৬৫-৬৬ টাকা। দেশি মসুরের ডালের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা। এক সপ্তাহ আগে মসুরের ডালের কেজি ছিল ১১০-১২০ টাকা। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১২০-১২৫ টাকা।
অন্যদিকে, ব্রয়লার বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭০-১৮০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩১০-৩২০ টাকায়। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০-৩১০ টাকায়।
শুক্রবার সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে। এছাড়া অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম।
দেখা গেছে, বাজারে আগের দামে বিক্রি হচ্ছে সবজি। আকার ভেদে একটি ফুলকপি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। লম্বা বেগুনের কেজি ৯০ টাকা। আর গোল বেগুন ১৩০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। টমেটো ১৬০, শিম ১২০-১৩০, করলা ৯০ টাকা দাম নেয়া হচ্ছে।
এদিকে, চালকুমড়া প্রতিটি ৬০, লাউ প্রতিটি আকারভেদে ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৫০ টাকা, চিচিঙ্গা ৬০, পটল ৬০, ঢেঁড়স ৭০, কচুর লতি ৮০, পেঁপে ৫০, বরবটি ৮০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।
আলুর কেজি ৩০-৪০ টাকা, দেশি পেঁয়াজ ৫০-৬০ টাকা, রসুনের কেজি ১৩০-১৪০ টাকাে ও আদা ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এসব বাজারে কাঁচামরিচ ৮০-৯০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লেবুর হালি ১৫-২০ টাকা।
শফিক নামের এক মুদি দোকানদার বলেন, বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এছাড়া বাজারে ডালের সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে। একজন মুরগির বিক্রেতা বলেন, মুরগির দাম কিছুটা বেড়েছে।
এছাড়া, লবণের কেজি ৩৮-৪০ টাকা ও ভোজ্যতেল ১৭৮ টাকায় বিক্রি হচ্ছে। আগের দামেই বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। ফার্মের লাল ডিমের ডজন ১৪০-১৪৫ টাকা। আগের দামে হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৯৫-২০০ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন ২২০-২২৫ টাকা। গরুর মাংসের কেজি ৬৮০-৭০০, খাসির মাংস ৮৫০-৯০০ টাকা কেজি।
বাজার ঘুরতে ঘুরতে দেখা হলো স্থানীয় বাসিন্দা আবির আহমেদের সঙ্গে। তিনি বলেন, বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। নিত্যপণ্যের দাম এভাবে বাড়তে থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। মুরগি ও গরুর মাংসের দাম এতো বেড়েছে যে, কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








