ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৬:২৭:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

চিরকুট ব্যান্ডের সুমির মা আর নেই

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৯ এএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

চিরকুট ব্যান্ডের ভোকাল, গীতিকার ও সুরকার শারমীন সুলতানা সুমির মা আর নেই। আজ সোমবার (১৭ জানুয়ারি) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সুমি নিজেই।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজান পড়ছিল। আমার মা তার ছেলেমেয়ে, নাতি-নাতনির মধ্যে শুয়ে একটু আগে তার শেষ নিশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন। আল্লাহ তার চাওয়া কবুল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’


সুমি আরও লেখেন, ‘গত দীর্ঘ চার বছর আমার মা পাখিটা জরায়ু মুখে ক্যানসারের সঙ্গে সাহসের সাথে সংগ্রাম করে অবশেষে আজকে হার মানলেন। যে সকল ডাক্তার, নার্স, শুভাকাঙ্ক্ষী এই কঠিন পথটাতে আমাদের পরিবারের পাশে ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’