ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৭:০১:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

চিয়ারার প্রেমে পড়লেও পাত্তা পাচ্ছেন না নেইমার!

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নতুন প্রেমে পড়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। চিয়ারা নাস্তি নামের এক মেয়ের প্রেমে পড়লেও পাত্তা পাচ্ছেন না পিএসজি তারকা। ইতালির ম্যাগাজিন ‘চি’ এমনই দাবি করেছে।

দীর্ঘদিন ধরে নাতালিয়া ব্রুলিচের সঙ্গে প্রেম করেছেন ২৮ বছর বয়সী সাবেক বার্সা তারকা। এক সন্তানের জনক নেইমার এখন মজে আছেন ইমিলিয়া মার্নেসের প্রেমে। তবে নতুন করে তার নাকি মনে ধরেছে চিয়ারাকে।

ইতালিয়ান এই নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে প্রভাবিত করতে পারার জন্য দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। ইনস্টাগ্রামে তার ১.৮ মিলিয়ন ফলোয়ার। নেইমারও তাদের একজন। চিয়ারার ইনস্টাগ্রামে দেয়া প্রত্যেকটি ছবিতে লাভ নয়তো লাইক দিয়েছেন সান্তোস থেকে উঠে আসা প্রতিভা।

সেকথা উল্লেখ করে ‘চি’ ম্যাগাজিনের আলফানসো সিগনোরিনি নেইমার নতুন প্রেমে পড়েছেন বলে খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওই তরুণীর সঙ্গে দেখা করতে সবদিক থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন পিএসজি তারকা। কিন্তু চিয়ারা পাত্তা দিচ্ছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

বৃহস্পতিবার ইনজুরিতে পড়ে নেইমার এক মাস মাঠের বাইরে ছিটকে গেছেন। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে খেলা হবে না তার। নেইমার তাই হতাশায় ভেঙে পড়েছেন।

-জেডসি