ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৫:৫৩:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

চীন থেকে সাড়ে ৭ কোটি টিকা কিনছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ৬ আগস্ট ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

চীন থেকে সিনোফার্মের সাড়ে সাত কোটি করোনা টিকা বাংলাদেশ কিনতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিনোফার্মের কাছে আমরা ৭৫ মিলিয়ন টিকার অর্ডার দিয়েছি। এর মধ্যে ১৫ মিলিয়নের টাকা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা দেশে আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে আসবে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। এ মাসের মধ্যে আসবে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ। এছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের আরও ৬০ লাখ টিকা আসবে।’ 

যেকোনো সময় চীনের সঙ্গে টিকার যৌথ উৎপাদনে এমওইউ স্বাক্ষর হবে বলেও জানান ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,  এছাড়াও কোভ্যাক্স’র অধীনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ফাইজারের আরো ৬ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা রয়েছে। সরাসরি ভ্যাকসিন জোট গ্যাভির মাধ্যমে বিশ্বে ভ্যাকসিনে সুষম বন্টনের লক্ষ্যে কোভ্যাক্স (বৈশ্বিক জোট) ভ্যাকসিন বিতরণ করে আসছে।

‘আমরা ভ্যাকসিনের ব্যাপারে একটি ভালো অবস্থানে রয়েছি, আমরা আমাদের জনসংখ্যার অন্তত অর্ধেককে টিকা দিতে চাই’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে স্বাস্থ্য মন্ত্রনালয়ে বিভিন্ন ধরণের কোভিড ভ্যাকসিনের ১২.৩ মিলিয়ন ডোজ রয়েছে। দেশের বেশিরভাগ লোককে টিকা দেয়ার লক্ষ্য পূরণের জন্য ভ্যাকসিনের সহউৎপাদন অত্যন্ত জরুরি উল্লেখ করে মোমেন বলেন, চীনের সাথে সহ উদ্যোগে ভ্যাকসিন উৎপাদনে যে কোন সময় অস্থায়ী চুক্তি স্বাক্ষর হতে পারে।

তিনি বলেন, চীন গত ১৬ জুলাই এখানে বাংলাদেশী স্থানীয় ফার্মাসিউটিক্যালের সাথে সিনোফার্মেও ভ্যাকসিন সহউৎপাদনের জন্য সমজোতা স্মারকের (এমওইউ) খসড়া পাঠিয়েছে। 

মোমেন বলেন, ‘আমরা এটিকে (এমওইউ) সঠিক উপায়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে প্রেরণ করেছি।’

আইন মন্ত্রনালয়ও খসড়া চুক্তিটি পরীক্ষা করেছে উল্লেখ করে মোমেন বলেন, ‘সবকিছু  (এমওইউ) ঠিক আছে, যে কোন সময় তারা চুক্তি স্বাক্ষর করতে পারে।’

এর আগে ড. মোমেন নিশ্চিত করেন যে, চীনা সিনোফার্ম বাংলাদেশী ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইনসেপটার সাথে সহউৎপাদনে যাবে। বাংলাদেশ সরকার, ইনসেপটা এবং চীনের সিনোফার্ম এই তিন পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চূড়ান্ত এমওইউ প্রস্তুত করতে বিলম্ব করা উচিত নয়, কারণ চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পর এখানে সহউৎপাদন শুরু করতে দুইমাস সময় লাগবে।

এখানে রাশিয়ান ভ্যাকসিনের সহউৎপাদন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ায় করোনাভাইরাসের তৃতীয় ওয়েবে আক্রান্ত হওয়ায় বর্তমানে মস্কো প্রশাসন ধীরে ধীরে কাজ করছে।

প্রসঙ্গত, গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের ৫ লাখ টিকা দেশে আসে। সেই টিকাগুলো চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়। এরপর ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়।


 
 


 

এই বিভাগের জনপ্রিয়